বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো বঙ্গবন্ধুর ছবি

১১ নভেম্বর ২০২৪, ১২:২১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
দরবার হলে দাঁড়িয়ে আছেন উপদেষ্টা মাহফুজ আলম।

দরবার হলে দাঁড়িয়ে আছেন উপদেষ্টা মাহফুজ আলম। © সংগৃহীত

বঙ্গভবনের দরবার হল থেকে সরিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। সোমবার (১১ নভেম্বর) উপদেষ্টা মাহফুজ আলমের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্ট থেকে এ তথ্য জানা যায়। 

পোস্টে তিনি বলেন, ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরিয়ে ফেলা হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে, ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে আমরা এই ছবিটি সরাতে পারিনি। তবে যতদিন মানুষের মধ্যের জুলাইয়ের স্পিরিট থাকবে তাঁর ছবি আর কোথাও দেখা যাবে না।

তিনি আরও বলেন, শেখ মুজিব ও তাঁর কন্যা যা করেছে আ.লীগের তা স্বীকার করতে হবে ও ক্ষমা চাইতে হবে। ১৯৭২ সাল থেকে শুরু করে অগণতান্ত্রিক সংবিধান, দুর্ভিক্ষ, হাজার হাজার বিরোধী নেতা-কর্মী ও মত প্রকাশকদের বিচারবহির্ভূত হত্যা এবং বিলিয়ন বিলিয়ন ডলারের লুণ্ঠন (১৯৭২-১৯৭৫, ২০০৯-২০২৪)। তারপরই আমরা ৭১-র পূর্ববর্তী শেখ মুজিবের কথা বলতে পারি। ফ্যাসিস্টদের বিচার এবং ক্ষমা চাওয়া ছাড়া কোনো ধরনের পুনর্মিলন সম্ভব নয়।

825x465 (38)

উপদেষ্টা মাহফুজ তাঁর পোস্টের মন্তব্যের ঘরে মাওলানা হামিদ খান ভাসানী, এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবির সামনে দাঁড়িয়ে আরও একটি ছবি দিয়ে লেখেন, ‘আসল এবং গণতান্ত্রিক পূর্বপুরুষদের সাথে।’ 

 

 

ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
  • ১৩ মার্চ ২০২৬
জিয়া পরিবারের প্রতি কমিন্টমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্…
  • ১৩ মার্চ ২০২৬
‎ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন তার…
  • ১৩ মার্চ ২০২৬
ইফতার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081