ফ্রিজ খুলতেই দেখেন স্ত্রীর হাত-পা বাঁধা লাশ

১১ নভেম্বর ২০২৪, ১২:১৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
গৃহবধূকে হত্যা করে ফ্রিজে রেখে গেছে দুর্বৃত্তরা

গৃহবধূকে হত্যা করে ফ্রিজে রেখে গেছে দুর্বৃত্তরা © সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দিনদুপুরে বাড়িতে ঢুকে উম্মে সালমা নামে এক গৃহবধূকে হত্যা করে ফ্রিজে রেখে গেছে দুর্বৃত্তরা।

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলা সদরের জয়পুরপাড়া মহল্লার ‘আজিজিয়া মঞ্জিল’ নামে একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ উম্মে সালমা (৪৭) দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার সকাল থেকে নিহত গৃহবধূর স্বামী মাওলানা আজিজুর রহমান ও তার ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী সাদ বিন আজিজুর রহমান মাদ্রাসায় অবস্থান করছিল। এ সময় সালমা বাড়িতে একাই ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে ঘরের স্টিলের আলমারি ভাঙার চেষ্টা করে এবং আসবাবপত্র ও কাপড়-চোপড় এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে।

আরও জানা গেছে, সাদ বিন আজিজুর রহমান ছুটির পর দুপুর ২টায় বাসায় এসে দেখেন ঘরে কাপড়-চোপড় ও আসবাবপত্র এলোমেলো। তখন তার মাকে বাসায় না দেখতে পেয়ে খোঁজাখুজি করে এবং তার বাবাকে খবর দেয়। পরে তার বাবা মাদ্রাসা থেকে বাড়িতে এসে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় ডিপ ফ্রিজের মধ্যে দেখতে পায়। তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এটি একটি হত্যাকাণ্ড। তবে কী কারণে এ হত্যাকাণ্ড করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। হত্যার ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রু…
  • ১০ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ওমান যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সিরি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বা…
  • ১০ অক্টোবর ২০২৬
চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬