ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর বিবৃতি

১১ নভেম্বর ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১১ নভেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করা হয়।

পোস্টে বলা হয়, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে।’

রিজভী আরও বলেন, ‘ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’

বিবৃতিতে তিনি আরও বলেন, প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

এর আগে ‘চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। পরবর্তীতে উল্লিখিত দুটি নতুন কমিটি ঘোষণা করা হবে।’

বিএনপির প্যাডে এমনটা লিখে নিচে রুহুল কবির রিজভীর নাম ও সই ব্যবহার করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

ট্যাগ: বিএনপি
অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রু…
  • ১০ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ওমান যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সিরি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বা…
  • ১০ অক্টোবর ২০২৬
চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬