মেনন-শাহজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭ জন

১১ নভেম্বর ২০২৪, ১১:৪৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
রাশেদ খান মেনন ও শাহজাহান খান

রাশেদ খান মেনন ও শাহজাহান খান © সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর তিন থানার পৃথক চার হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, শাহজাহান খানসহ সাতজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) সকালে পুলিশ তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অন্যরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, ডিজিএফআইয়ের রেজাউল করিম এবং যুবলীগ নেতা কবির হোসেন।

পল্টন থানার শামীম হত্যা মামলায় শাহজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, কবির হোসেন, আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

যাত্রাবাড়ী থানা এলাকা মনোয়ারা হাসপাতালের সামনে গুলিতে নিহত হন রফিকুল ইসলাম হত্যা মামলায় আহম্মদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া, মিরপুরের দুটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রু…
  • ১০ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ওমান যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সিরি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বা…
  • ১০ অক্টোবর ২০২৬
চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬