সবার আগে দরকার নির্বাচনী সংস্কার: মির্জা ফখরুল

৩০ অক্টোবর ২০২৪, ০১:৪২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন খুব জটিল সময় যাচ্ছে, দেশ নিয়ে চক্রান্ত শেষ হয়নি। পরিবর্তন-সংস্কার সঠিকভাবে না হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না। সব সংস্কারের আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করা প্রয়োজন। 

আজ বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা বিভিন্ন দলের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক সংগ্রাম কখনো শেষ হয় না, জনগণের অধিকার আদায়ে তারা সব সময় আন্দোলনে থাকে। আবেগের বশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয় না। 

আরও পড়ুন: নির্বাচিত সরকারই ঠিক করবে কী সংস্কার হবে: মির্জা ফখরুল

সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অন্য সংস্কারের আগে দরকার নির্বাচনী সংস্কার।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই অন্যপথে না হেঁটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন।

ট্যাগ: বিএনপি
বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence