পাবনায় ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু কাল

৩০ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
পাবনায় ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু কাল

পাবনায় ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু কাল © সংগৃহীত

পাবনায় তৃতীয়বারের মতো শুরু হচ্ছে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা। আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই মেলার আয়োজন করেছে ফেসবুক গ্রুপ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন অল ইন ওয়ান প্লাটফর্ম।

উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়া, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন।

অল ইন ওয়ান প্লাটফর্মের চিফ অ্যাডমিন নাজনিন খান কেয়া জানান, মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বাড়িতে তৈরি খাবার, ফুচকা, পানি পুরি, হস্ত শিল্প, ছোট ও বড়দের বিভিন্ন রকমের পোশাক, গহনা, কসমেটিক, বনজ গাছ, শীতের চাদর থেকে শুরু করে সকল ধরনের পণ্য প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা থাকবে।

ট্যাগ: জাতীয়
স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্ব…
  • ১২ জুন ২০২৬
পে স্কেল বাস্তবায়ন কেন জরুরি, জানালেন অর্থমন্ত্রী
  • ১২ জুন ২০২৬
শিক্ষা বাজেট অস্পষ্ট, বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই…
  • ১২ জুন ২০২৬
অন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রো-ভিসি নিয়োগ, প্রতিবাদ জানিয়ে প্…
  • ১২ জুন ২০২৬
ময়লার ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১২ জুন ২০২৬
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে কমিটি, ২০ কার্যদিবসের মধ্যে খ…
  • ১২ জুন ২০২৬
×