গণমাধ্যম ঘেরাওয়ের হুমকি, যা বলল সরকার

২৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় © সংগৃহীত

বিভিন্ন গণমাধ্যমকে হুমকি ও ঘেরাওয়ের ঘোষণার নিন্দা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের সই করা বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণার বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অবহিত হয়েছে।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বক্তব্য হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণায় মন্ত্রণালয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন মহল থেকে কয়েকটি বেসরকারি গণমাধ্যম ঘেরাও ও হামলার হুমকি দেওয়া হচ্ছে। এমন প্রেক্ষাপটে এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে বিজ্ঞপ্তি দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬
আয়াসসহ দুইজনের তিন দিন, বাকিদের দুই দিন রিমান্ড
  • ১১ অক্টোবর ২০২৬
দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের অর্ধেকই অবস্থিত ঢাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ, অভিনব কায়দায় প্রতি…
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের উদ্দেশ্যে বিমানের বার্তা
  • ১১ অক্টোবর ২০২৬