বঙ্গভবনে ঢুকতে গিয়ে এক শিক্ষার্থীসহ ২ জন গুলিবিদ্ধ

২৩ অক্টোবর ২০২৪, ১২:১৪ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে পুলিশের গুলিতে এক শিক্ষার্থীসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া একজন সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে আটটার কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটে। পরবর্তীতে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আহতরা হলেন, শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরিফ খান এবং ফুটপাতের দোকানি শফিকুল ইসলাম সেলিম।

আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া মেহেদী হাসান বলেন, “তারা বঙ্গভবনে ঢুকতে গেলে পুলিশ সদস্যরা বাধা দেয় ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় তারা আহত হন।”

আরও পড়ুন: বঙ্গভবন থেকে বিক্ষোভকারীদের ধাওয়া সেনাবাহিনীর

গুলিবিদ্ধ ব্যক্তি শফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সংহতি প্রকাশ করে আমরা বঙ্গভবনের সামনে এসেছিলাম। আমি ব্যবসা করি। এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে আমার ডান পায়ে গুলি লাগে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বঙ্গভবনের সামনে থেকে আহত অবস্থায় তিনজন এসেছেন। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ট্যাগ: বঙ্গভবন
পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ হলেন আব্বু: জাই…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
পানির লাইন সংস্কারে ২১ কেজি স্বর্ণ অনুদান দিলেন এক ব্যক্তি
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
শার্শার বাজার-ঘাটে চাঁদাবাজি রুখতে এমপি আজীজুরের হুঁশিয়ারি
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
বিমানের সাবেক এমডির জবানবন্দিতে প্রথমে সম্মতি, পরে অস্বীকৃত…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬