শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: ২৫২ এসআইকে অব্যাহতি

২২ অক্টোবর ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে আড়াই শতাধিক ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করা হচ্ছে বলে জানিয়েছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে অতিরিক্ত আইজিপি বলেন, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ‘ডিসচার্জ’ করা হচ্ছে। এটার প্রসেস চলছে। এ বিষয়ে চিঠি ইস্যু হচ্ছে।

সূত্র জানায়, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। ৪ নভেম্বর এটি শেষ হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: পুলিশের এএসপিদের কুচকাওয়াজ স্থগিত, কেন এত আলোচনা?

পুলিশে উপপরিদর্শক (এসআই) পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও। সব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন।

এবার আউটসাইড ক্যাডেট ব্যাচে মোট ৭০৪ জন ছিলেন। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে এক বছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।

রাবিতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য অভিযান, কয়েকটি দোকানে জরিমানা
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি চলাকালীন বন্ধ হচ্ছে না কোচিং? যে ইঙ্গিত মিলল শিক্ষাম…
  • ২০ এপ্রিল ২০২৬
এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬