নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বেপরোয়া গতির বাস

১১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৬ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ PM
ফলের দোকানে বাস ঢুকে যাওয়ায় ধ্বংস হয় ফলের দোকান

ফলের দোকানে বাস ঢুকে যাওয়ায় ধ্বংস হয় ফলের দোকান © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ার ঘটনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একটি ফলের দোকান সম্পূর্ণ ধ্বংস ও একটি চায়ের দোকান ও একটি মাংসের দোকান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং একটি সিএনজিচালিত অটোরিকশা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী থেকে ছেড়ে আসা ‘বাঁশখালী সুপার সার্ভিস’ (চট্টমেট্রো০৫-০২৯১) এর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বরুমচড়া রাস্তার মাথায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেইল করে। এ সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সজোরে রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানের ওপর উঠে যায়। এতে দোকানটি দুমড়েমুচড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা বাসটির নিচে চাপা পড়ে। বাসের ভারে অটোরিকশাটি সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন, ফলের দোকান মো. কাউসার, মাংশের দোকানদার নুরুল আজিম চায়ের দোকানদার তৌহিদুল ইসলাম এবং অটোরিকশা চালক মফিজ।  ঘটনাক্রমে দোকানদাররা বাইরে থাকায় তারা বেচে যান।

ক্ষতিগ্রস্তদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ লক্ষ টাকা। এতে ফলের দোকানের ক্ষতি ৬লক্ষ টাকা, অটোরিকশার মূল্য দেড় লক্ষ টাকা এবং চায়ের দোকানে একটি বিরিয়ানির পাতিল পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

অটোরিকশা চালক মফিজ বলেন, বেপরোয়া গতির বাসটি আসতে দেখে আমি রিকশাটি রাস্তার একপাশে রেখে লাফ দিয়ে প্রাণে রক্ষা পাই। বাসটি সজরে ধাক্কা দিলে আমার রিক্সাটে দুমড়ে-মুচড়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। আমার গাড়িটির আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধার কাজে অংশ নেয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানা যাবে।

ঘটনাস্থলে থাকা আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল  আহমেদ বলেন, চট্টগ্রাম শহরমুখী বাঁশখালী সুপার সার্ভিস নামের একটি বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে ঢুকে পড়ে। এতে একটা অটো রিক্সার ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন বাসযাত্রী কিছুটা আহত হয়।

ট্যাগ: আনোয়ারা
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9