পবিসের সেই ৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

২০ অক্টোবর ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি © সংগৃহীত

পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিচ্যুত ৩১ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালসহ আরইবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানানো কর্মকর্তাদের স্ট্যান্ড রিলিজ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। রোববার (২০ অক্টোবর) পৃথক অফিস আদেশে তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়।

এর আগে গতকাল শনিবার (১৯ অক্টোবর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের আয়োজন করেন পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারীরা।

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা চট্টগ্রাম পবিস ১-এর সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল্লা আল মামুনকে রাজশাহী জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়, নরসিংদী পবিস ১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবদুল্লাহ আল হাদীকে চট্টগ্রাম জোনে, নরসিংদী পবিস ২-এর জুনিয়র ইঞ্জিনিয়ার মুহাম্মদ শরীফুল ইসলাম ভুঁইয়াকে কক্সবাজারের নির্বাহী প্রকৌশলের কার্যালয়ে, ঢাকা পবিস ১-এর জুনিয়র ইঞ্জিনিয়ার তামজিদুল ইসলামকে রংপুর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে, নওগাঁ পবিস ২-এর জেনারেল ম্যানেজার শাহ মো. রাজ্জাকুর রহমানকে চট্টগ্রাম জোনে ও গাজীপুর পবিস ১-এর ওয়ারিং পরিদর্শক শেখ রহমত উল্লাহ নাজিরকে নীলফামারী নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

যেসব দাবি জানানো হয়
সম্মেলনে পল্লী বিদ্যুৎ সিস্টেমে জবাবদিহির সংস্কৃতি তৈরি, টেকসই বিতরণব্যবস্থা নিশ্চিত এবং সমিতিতে কর্মরত ৪৫ হাজার মানুষের বৈষম্য ও হয়রানি নিরসন, আত্মমর্যাদা ও আত্মসম্মানের বিষয়ে টেকসই সমাধানের জন্য চার দফা দাবি তোলা হয়।

এর মধ্যে ছিল আরইবি কর্তৃক সৃষ্ট অস্থিতিশীল পল্লী বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে মামলা প্রত্যাহার করে ২৪ জনের চাকরি ফিরিয়ে দেওয়া ও স্ট্যান্ড রিলিজ এবং সংযুক্ত দুজনকে পদায়ন করা, গ্রাহকের কাছে জবাবদিহি নিশ্চিতের জন্য সমিতি ও বোর্ড সংস্কার করে একীভূত করে একটি প্রতিষ্ঠান করা ও স্থায়ী পদের বিপরীতে চুক্তিভিত্তিকদের নিয়মিত করা, ছাত্র সমন্বয়কসহ স্বাধীন কমিশন গঠন করে সংস্কার না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা ও আরইবির দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence