সাতক্ষীরা পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিক কল্যাণ সংস্থার আলোচনা

১৯ অক্টোবর ২০২৪, ১০:৪৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
সাতক্ষীরা পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিক কল্যাণ সংস্থার আলোচনা

সাতক্ষীরা পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিক কল্যাণ সংস্থার আলোচনা © সংগৃহীত

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপার মনিরুল ইসলামের শুভেচ্ছা বিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুুপারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান।

শুভেচ্ছা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও  দৈনিক বাংলার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. আবু সাইদ, সিনিয়র সহ-সভাপতি  দৈনিক খবরের আলোর সাতক্ষীরা প্রতিনিধি ডিএম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক কালের চিত্রের নিজস্ব প্রতিনিধি মো. নাজমুল আলম মুুন্না, সাংগঠনিক সম্পাদক এড, মিজানুর রহমান বাপ্পী, তথ্য বিষয়ক সম্পাদক মীর আবু বক্কার, পত্রদূতের নিজস্ব প্রতিনিধি মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য যথা দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন ও দৈনিক দেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর, দৈনিক সত্যপাঠ এর সাতক্ষীরা প্রতিনিধি আলী হোসেন, মো. হাবিবুর রহমান, প্রমুখ।

এসময় পুলিশ সুপার বলেন সাতক্ষীরাকে মাদকমুক্ত, যানজটমুক্ত এবং সাতক্ষীরাকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই এজন্য সাংবাদিকদের সহযোগীতা চাই। সাংবাদিকরাই রাষ্ট্রের দর্পণ উল্লেখ করে তিনি বলেন সাংবাদিক এবং পুলিশের ভাবনা একই। এজন্য আমরা সবসময় এই সংগঠনকে সাথে নিয়ে একযোগে কাজ করবো বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

ট্যাগ: পুলিশ
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬