ডেঙ্গু প্রতিরোধে মিরপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ

১৯ অক্টোবর ২০২৪, ১০:১৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
ডেঙ্গু প্রতিরোধে মিরপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে মিরপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ © সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর মিরপুরে মানুষের বাড়িতে, ফুটপাতে, দোকানে দোকানে, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) বিকালে রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্বর সংলগ্ন মুক্তি প্লাজা থেকে শুরু করে, কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা মার্কেট, মিরপুর নিউমার্কেট হয়ে ঈদগাঁ মাঠ হয়ে সনি সিনেমা হলের সামনে এসে শেষ হয় এ কর্মসূচি।

গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম- আহবায়ক আকরাম আহমেদ।

তিনি বলেন, শুধু হাটবাজার, দোকানপাট, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করলেই হবে না, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় দেশের প্রতিটি অঞ্চলের মানুষের বাসায় বাসায় গিয়ে ডেঙ্গু জ্বরে করণীয় ও প্রতিরোধের উপায় কী? তা মানুষের মাঝে তুলে ধরতে হবে। তবেই আমরা এই লিফলেট বিতরণের সুফল পাবো, এই বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের দিক-নির্দেশনাও দেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা জিএম আল মামুন, মিরপুর থানা ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাব্বি, ওয়াসিম আকরাম, সাকিব, দারুসসালাম থানা ছাত্রদল নেতা মো. ওমর নাঈম, শফিকুল ইসলাম রাব্বি, রিমন হোসেন, পল্লবী থানা ছাত্রদল নেতা মাহফুজ আল রাফি, মঞ্জুরুল ইসলাম সাজ্জাদ, মিরপুর কলেজ ছাত্রদল নেতা রাকিবুল হাসান, এস এম সায়েম, মো. ফয়সাল, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা সাকিবুল হোসেন বাবু, মো. পারভেজ খান, মো. ফরহাদ, তামিম, বাপ্পি, নজরুল, রায়হান, কাওসার, আদাবর থানা ছাত্রদল নেতা সুমনসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের নেতারা।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence