বিয়ের পিঁড়িতে বসা হলো না শাবিপ্রবির সাবেক ছাত্রী তাসনিমের

০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
তাসনিম জাহান

তাসনিম জাহান © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞানপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে অল্প কিছুদিন আগে চাকরিতে যোগ দেন তাসনিম জাহান (আইরিন) (২৪)। পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য কথাবার্তাও চলছিল। কিন্তু বুধবার সকালে অফিসে যাওয়ার পথে বাসের চাপায় নিহত হন তাসনিম। এই ঘটনায় আহত হন তার বড় বোন নুসরাত জাহান (২৮)। তারা দুই বোন তিনি ‘নেক্সট ভেনচার’ নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানিতে কর্মরত ছিলেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা জানান, বুধবার সকাল সোয়া ৯টার দিকে দুই বোন মধ্য বাড্ডায় প্রগতি সরণি পার হচ্ছিলেন। এ সময় আকাশ পরিবহনের দুটি বাস একটির সঙ্গে আরেকটি প্রতিযোগিতা করছিল। একটি বাসের ধাক্কায় তাসনিম ঘটনাস্থলেই মারা যান। তার বড় বোন নুসরাতকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দুটি বাস জব্দ এবং একটি বাসের চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই ফাতেমা সিদ্দিকা।

জানা যায়, নিহত তাসলিম পরিবারের সঙ্গে মিরপুর পলাশনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার মানিকখালী। সেখানেই পারিবারিক কবরস্থনে তাঁকে দাফন করা হবে। বিকেল ৪টার দিকে ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয় স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, বাড্ডা প্রগতি সরণি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ‘আকাশ পরিবহনের’ দুটি বাসের পাল্টাপাল্টি প্রতিযোগিতার মধ্যে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তাসলিম। আহত নুসরাতকে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence