শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা 

০৮ অক্টোবর ২০২৪, ০২:৫৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বর্তমান অবস্থান নি‌য়ে ধোঁয়াশা সৃষ্টি হ‌য়ে‌ছে। বর্তমানে তার অবস্থান নি‌য়ে অন্তর্বর্তী সরকা‌রের কা‌ছে নি‌শ্চিত কো‌নো বার্তা নেই।

মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জা‌নি‌য়ে‌ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও এ বিষয়ে খোঁজ করেছি। কনফারমেশন (নিশ্চয়তা) কেউ দিতে পারেনি।’

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে। এখনও আমরা তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত নই।’

তৌহিদ হোসেন বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তের কাছেই রয়েছেন শেখ হাসিনা?

এ বিষয়ে মুখ খোলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে, সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।’

এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই।’

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬