বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা গ্রেপ্তার

০৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
ডিবির হাতে গ্রেপ্তার সজীব সাহা

ডিবির হাতে গ্রেপ্তার সজীব সাহা © সংগৃহীত

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

রোববার রাত ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আজ সোমবার তাকে আদালতে তোলা হয়েছে।

মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সজীব সাহার বিরুদ্ধে বগুড়া সদর থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি হত্যা মামলা। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সজীব।

তিনি জানান, রাজশাহীতে সজীব তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। রাতে তাকে গ্রেফতারের পর নগরীর শাহমখদুম থানায় রাখা হয়েছে। বিষয়টি বগুড়া সদর থানায় অবহিত করা হয়েছে। সোমবার সকালে পুলিশের একটি দল এসে তাকে বগুড়া নিয়ে যাবে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
লিটনের সেঞ্চুরির দিনে আফগানিস্তানের সামনে রানের পাহাড়
  • ১২ অক্টোবর ২০২৬