জাহাজে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মত সৌদি

০৭ অক্টোবর ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
দ্বিপাক্ষিক বৈঠক

দ্বিপাক্ষিক বৈঠক © সংগৃহীত

সমুদ্রপথে বাংলাদেশ থেকে জাহাজে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছে সৌদি সরকার। সৌদি আরবের জেদ্দায় রবিবার (৬ অক্টোবর) ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় সৌদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক ফাউযান আল রাবিয়া এ সম্মতির কথা জানান। 

এর আগে সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর বিষয়ে প্রস্তাব দেন ধর্ম উপদেষ্টা। সোমবার (৭ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

উপদেষ্টার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী জানান, সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজযাত্রী পাঠানোর ক্ষেত্রে সৌদি সরকারের কোনো আপত্তি নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

এ বছর পরীক্ষামূলক পানিপথে জাহাজযোগে দুই-তিন হাজার হাজযাত্রী পাঠানোর ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তা-ভাবনা করছে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

কারিগরির শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতনের বিল সাবমিটের ন…
  • ১২ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬