ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ফ্রি হার্ট ক্যাম্প

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM

© সংগৃহীত

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বর্ণাঢ্য রালি, গণমুখী সেমিনার, বৈজ্ঞানিক সেমিনার, বিনামূল্যে জন্মগত হৃদরোগ স্ক্রিনিং ক্যাম্প, ফ্রী হার্ট ক্যাম্প, বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থবিষয়ক অনুষ্ঠানমালা সহ লিফলেট -পোস্টার বিতরণ করা হয়। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের সামনে এসে শেষ হয়। পরে হাসপাতালের অডিটোরিয়ামে গণমুখী সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রায় চার শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ছিলেন। এছাড়া প্রায় দুই শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। তিনি বলেন, হার্ট সম্পর্কে সীমিত জ্ঞানের কারণে দেশে অসংক্রামক রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে। অথচ জীবনাচরণে কিছু পরিবর্তন আনলে এই মরণব্যাধি অনেকটা প্রতিরোধ করা সম্ভব।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, হৃদরোগের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আমাদের জীবনাচরণে পরিবর্তন আনা প্রয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ, চিনিযুক্ত পানীয় পরিহার, ফলমূল খাওয়া, তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ এবং শারীরিক পরিশ্রম করা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।

উল্লেখ্য বিশ্ব হার্ট দিবসে এবারের প্রতিপাদ্য— ‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’। এছাড়াও ঢাকার বাইরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের ৪৬টি অধিভুক্ত সমিতিও (এফিলিয়েটেড বডি) দেশের বিভিন্ন জায়গায় দিবসটি উদযাপন করেছে।

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন…
  • ১৪ মার্চ ২০২৬
সৈকতে ভেসে আসা বিশালাকৃতির মৃত তিমি নিয়ে বিপদে পর্যটক-স্থান…
  • ১৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়
  • ১৪ মার্চ ২০২৬
পে স্কেলের টাকা যাচ্ছে ভর্তুকি ও ঋণ মওফুকে
  • ১৪ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১৪ মার্চ ২০২৬
মার্কিন ৬ ক্যাটাগরির ভিসা পেলেও বাতিল হতে পারে যে কারণে, নত…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081