বিএনপি নেতার নেতৃত্বে টার্মিনালে হামলা-ভাঙচুর

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

নারায়ণগঞ্জে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের হামলা, হুমকি এবং একের পর এক বাস ভাঙচুরের কারণে অস্থিরতা বিরাজ করছে পরিবহন সেক্টরে। এ পরিস্থিতি থেকে রেহাই পেতে এবং সন্ত্রাসী চাঁদাবাজদের অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাস মালিকরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সিটি বন্ধন পরিবহনের ক্ষতিগ্রস্ত বাস মালিকরা তাদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।

সিটি বন্ধন পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনে জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জের পরিবহন সেক্টর দখলে নিতে ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী মমিনুল্লাহ ডেভিডের ভাই মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুব উল্লাহ তপন ও তার ভাগিনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হাসেন রানার নেতৃত্বে গত ২২ সেপ্টেম্বর বাস টার্মিনালে সন্ত্রাসী হামলা চালানো হয়। 

এসময় সশস্ত্র হামলাকারীরা সিটি বন্ধন পরিবহনের কার্যালয় ও কাউন্টার দখলে নেয়ার চেষ্টা করে। বাস মলিকরা বাধা দিলে তাদের মরধর সহ কার্যালয় ও কাউন্টার ভাঙচুর করে হামলাকারীরা। এতে অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় সিটি বন্ধর পরিবহন কর্তৃপক্ষ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিলে ২৩ সেপ্টেম্বর সেনাবাহিনী ও প্রশাসন কাগজপত্র পরীক্ষা করে তাদের বাস চলাচলের অনুমতি দেন।

সিটি বন্ধনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন অভিযোগ করেন, প্রশাসনের অনুমতি পেয়ে গত ২৪ সেপ্টেম্বর সকাল থেকে তাদের বাস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল শুরু করলে ওইদিন রাতে সন্ত্রাসীরা দুইটি বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরবর্তীতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর একইভাবে হামলা চালিয়ে আরও চারটি বাস ভাঙচুর করা হয়। এছাড়া বাস মালিকদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে নানাভাবে হয়রানি করছে পরিবহন সন্ত্রাসীরা। 

এতে বাস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ও স্বাভাবিক নিয়মে ব্যবসা পরিচালনার জন্য সাধারণ বাস মালিকরা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন বলে জানান তিনি।

পাবনায় কৃষকের ৭ বিঘা জমির তরমুজের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
  • ১২ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৭ মার্চ
  • ১২ মার্চ ২০২৬
ঢাবি ছাত্রদলের ইফতার মাহফিলে হামিম
  • ১২ মার্চ ২০২৬
আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কবে কার খেলা দেখে নিন
  • ১২ মার্চ ২০২৬
চুপ্পুর পদত্যাগ আন্দোলনের সময় বিএনপি বলেছিল ‘সময় প্রয়োজন’: …
  • ১২ মার্চ ২০২৬
ইরানে হামলার জন্য বোমারু বিমান প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081