অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 

১৩ অক্টোবর ২০২৬, ১২:০২ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত অতিরিক্ত শ্রেণি শাখায় বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তি করতে উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এজন্য শিক্ষকদের তালিকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে মাউশি।

সোমবার এ সংক্রান্ত একটি চিঠি মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ১০ দিনের মধ্যে তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০১৮ সালের ৯ অক্টোবরের পর কতটি অতিরিক্ত শ্রেণি শাখার অনুমোদন দেয়া হয়েছে, উক্ত শ্রেণি শাখার বিপরীতে কতজন শিক্ষক বিধি মোতাবেক নিয়োগ হয়েছেন এবং তাদের এমপিওভুক্তিতে কি পরিমাণ আর্থিক সংশ্লেষ রয়েছে তার বিস্তারিত তথ্য প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, উক্ত নির্দেশনার আলোকে নির্ধারিত Ms Excel sheet (সফট কপি) এর ছকে তথ্যাদি আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে addshesecondary [email protected] মেইলে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬