মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে © সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মহাসড়কের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মোহাম্মদ রাফি। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছেন বসে থাকা আরোহী মো. হাসনাত সিকদার (৩৬) গুরুতর আহত হয়েছেন। তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল সড়ক বিভাজকে ধাক্কা খায়। এতে চালক রাফি গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আরোহীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। 

হাঁসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬