৯ নারীকে বাংলাদেশে হস্তান্তর করল ভারত

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
৯ জন নারী উদ্ধারের পর দেশে ফিরেছেন

৯ জন নারী উদ্ধারের পর দেশে ফিরেছেন © সংগৃহীত

ভারতে পাচারের শিকার ৯ জন নারী উদ্ধারের পর দেশে ফিরেছেন। ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করেছেন পুনে মহারাষ্ট্রের প্রবেশন অফিসার লাবণ্য গুডুর এবং রিসানা সোনাভান। বাংলাদেশের পক্ষে ওই নারীদের গ্রহণ করেন বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার নয়ন রায়।

ভারত থেকে ফিরে আসা নারীদের বাড়ি যশোর, নরসিংদী, খুলনা, ঢাকা ও নারায়ণগঞ্জে।

মানবাধিকার সংগঠন রাইটস যশোরের কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, তাদের মানসিক অবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে শেল্টারহোমে রাখা হবে। তারপর তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এসব নারী এক থেকে দুই বছর আগে চাকরির প্রলোভনে পাচারকারীদের খপ্পরে পড়ে ভারতে যান। তাদের প্রতিশ্রুত কাজ না দিয়ে অনৈতিক কাজে ব্যবহার করানো হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পুনের বেসরকারি সংস্থা রেসকিউ ফাউন্ডেশনে পাঠায়।

সেখান থেকে খবর পেয়ে রাইটস যশোর হোম ইনভেস্টিগেশনের মাধ্যমে সার্ভাইভারদের নাগরিকত্ব নিশ্চিত করে। পরে দুই দেশের সরকারের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে পাঠানো হলো।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানান, ওই নারীদের বিভিন্ন সময় পাচারকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল। বেনাপোল ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদের গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর পাঁচজনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার চারজনকে জিম্মায় নিয়েছে।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence