সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক হেফাজতের

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM

© সংগৃহীত

ভারতে হযরত মুহাম্মদ (স.)-কে কটূক্তির প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এদিন বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে। 

আজ বৃহস্পতিবার হেফাজতের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আফসার মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারি মামুনুল হক বলেন, ‘ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুলের (স.) নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাঁকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ ও নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জালিয়ে দিয়েছে। এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুজে পাচ্ছি না।’

 

ট্যাগ: বিক্ষোভ
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬