আহতদের চিকিৎসায় চীনের চিকিৎসক দলের সন্তুষ্টি প্রকাশ

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
প্রেস ব্রিফিং

প্রেস ব্রিফিং © সংগৃহীত

গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে চীনের চিকিৎসক দল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. শাহ্ মো: হেলাল উদ্দীন এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব জানান, বাংলাদেশ সরকারের আমন্ত্রনে অতি অল্প সময়ের মধ্যে চায়না মেডিকেল টিম বাংলাদেশে আসেন। এ টিমটা বাংলাদেশে এসেছে ২২ শে সেপ্টেম্বর এবং কাজ শুরু করেছেন ২৩ শে সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে তারা ১৬০ জন রোগীকে ভিজিট করেছেন। এর মাঝে তারা ১০৫ জন রোগীর মেডিকেল রেকর্ডস পরীক্ষা করেছেন।

ড. শাহ্ মো: হেলাল উদ্দীন আরো বলেন, চীনের রাষ্ট্রদূতকে অবহিত করার সাথে চীন সরকার ২৪ ঘন্টার মধ্যে মেডিকেল টিম গঠন করে ৪৮ ঘন্টার ভেতর এই টিমকে বাংলাদেশে পাঠিয়েছেন। এটা অসাধারণ একটা ব্যাপার। এই সীমিত সময়ের মধ্যে পাচটি হাসপাতাল তারা ভিজিট করেছেন। এই মেডিকেল টিমটি রোগীদের দেখে ডাক্তারদের চিকিৎসার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। তাছাড়া এই ১০৫ জন রোগীর মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। 

অতিরিক্ত সচিব বলেন, চীন থেকে যে টিমটি এসেছে সেটি মূলত একটি অ্যাসেসমেন্ট টীম। তারা গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমাদের একটি পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট রিপোর্ট পাঠাবেন। গুরুতর আহত রয়েছেন তিনজন। এদের মধ্যে দুইজন আইসিইউতে আছন, একজন চোখে গুরুতরভাবে আহত হয়েছেন। আরো কিছু রোগী রয়েছেন যাদের নার্ভ ইনজুরড।

তিনি আরো বলেন, গুরুতর আহতদের ব্যাপারে আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে যাতে বাংলাদেশ সুচিকিৎসা করা যায়। চীনের মেডিকেল এসেসমেন্ট টিমের রিপোর্ট দেখে তাদের পরামর্শের ভিত্তিতে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিব।আমরা চেষ্টা করছি যাতে চাইনিজ এক্সপার্টেদের দেশে এনে অথবা প্রয়োজনের নিরিখে যদি আমাদের প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি বা দক্ষতার ঘাটতি থাকে তাহলে আহতদের বিদেশে পাঠানোর চিন্তা ভাবনা করছি। এ ব্যাপারে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই আন্তরিক। গুরুতর আহতসহ সকল আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন ঘাটতি থাকবে না। 

তিনি আরও বলেন, চীন থেকে আগত মেডিকেল টিম গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসা ব্যবস্থা এবং তাদের চিকিৎসা আমরা আন্তর্জাতিক প্রটোকল  অনুযায়ী দিতে পারছি কিনা এটা তারা পর্যবেক্ষণ করেছেন। এটি নিয়ে তারা খুবই সন্তুষ্ট। আমাদের হাসপাতালগুলোর ইকুইপমেন্ট বিষয় ক্যাপাসিটি লিমিটেশন আছে কিনা এ বিষয়টিও তারা দেখেছেন। এ জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে। সংবাদ সম্মেলন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬