সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি’র বিষয়ে যা জানা গেল

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
সেন্টমার্টিন

সেন্টমার্টিন © ফাইল ফটো

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের জানিয়েছেন সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে 'বিশ্ব পর্যটন দিবস-২০২৪' উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, উদ্যোগ নেয়া হলেও প্রতিদিন কী পরিমাণ পর্যটক দ্বীপটিতে যাবেন, তা চূড়ান্ত হয়নি। ফি নেয়ার বিষয়টিও চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, দায়িত্বশীল ও টেকসই পর্যটন খাত প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। তিনি জানান, দেশের মোট জিডিপির ৩ দশমিক ০২ শতাংশ আসে পর্যটন শিল্প থেকে। ট্যুরিজম মাস্টার প্ল্যান চূড়ান্ত হচ্ছে শিগগিরই।  

নাসরিন জাহান বলেন, ট্যুরিজম মাস্টারপ্ল্যানের মধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরে টাঙ্গুয়ার হাওড় ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্প; পদ্মা সেতু ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ প্রকল্প; নিঝুম দ্বীপ ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্প, সুন্দরবন শরণখোলা ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ প্রকল্প এবং সোমপুর মহাবিহার হেরিটেজ ট্যুরিজম উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার হিসেবে ধরে কাজ চলছে।

আরও পড়ুন: আজ থেকে ভারতে যাচ্ছে পদ্মার ইলিশ

এর আগে গত ৫ সেপ্টেম্বর 'সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে' এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হলে আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। তবে সেদিন রাতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
 

ট্যাগ: জাতীয়
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬