জামায়াতকে 'ভিন্নমত' হিসেবে বিবেচনা করছে বিএনপি: মঈন খান

২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান © সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলছেন, বিএনপি দাবি করছে, নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর সাথে মতভেদ নিয়ে তাদের কোনো অস্বস্তি নেই। বিষয়টিকে তারা 'ভিন্নমত' হিসেবে বিবেচনা করছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে শত্রু-মিত্রের চর্চা নতুন কোনো বিষয় নয়। দেশটির রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, রাজনীতির মাঠে একটা সময় যারা পরস্পরের মিত্র হিসেবে পরিচিত ছিল পরবর্তীতে তারাই শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে।

১৯৭৫ সালের সাতই নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দি দশা থেকে মুক্ত হয়েছিলেন। এরপর তার ক্ষমতায় আসার পথ প্রশস্ত হয়েছিল। সে অভ্যুত্থানের রূপকার ছিল জাসদ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহের ও জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা।

তখন জাসদ ছিল আওয়ামী লীগ বিরোধী শক্তি। কিন্তু রাজনীতির পথ পরিক্রমায় জাসদ আওয়ামী লীগের মিত্র হয়েছে এবং বিএনপির শত্রু হয়েছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াতে ইসলামী কি বিএনপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে?

জবাবে মঈন খান বলেন, মোটেই না। এখানে ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে তার যে অন্তর্নিহিত স্পিরিট, সেটা যদি আমরা উপলব্ধি করি তাহলে এখানে কিন্তু কোন দ্বন্দ্ব বা মতবিরোধের সুযোগ আমি দেখছি না। 

মঈন খান বলেন, 'এই আন্দোলনে ছাত্র-জনতা মিশে গিয়েছিল। তারা বলেছে, সাধারণ ছাত্র হিসেবে আন্দোলন করেছে। কিন্তু সাধারণ ছাত্র বলতে তো কিছু নেই। ছাত্র যারা রয়েছে তাদের কোনও মতামত থাকতে পারে। কাজেই এটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই।

মঈন খান আরও বলেন, জামায়াতে কেন বিলম্ব করতে চায়? এটা নিয়েও তো যুক্তিসংগত প্রশ্ন করা যায়। জামায়াত বিলম্ব করতে চায় কারণ তারা জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা যথেষ্ট ভোট পাবে না। এটাও তো হতে পারে।

জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬