ভাইয়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
ছবি

ছবি © টিডিসি

পূজার কেনাকাটা করতে বড় ভাইয়ের কাছে টাকা চাইলে দিতে না পারায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বোন পূর্ণিমা সরকার (১৯)। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ণিমা পূজা উপলক্ষ্যে দুই দিন আগে তার বড় ভাইয়ের কাছে ৩ হাজার টাকা চেয়েছিলেন। এ নিয়ে পরিবারের সঙ্গে তার মান অভিমান চলছিল। বুধবার সকালে পূর্ণিমা প্রতিদিনের ন্যায় পরিবারের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে চলে যান। কিছুক্ষণ পর ঘর থেকে কেমন যেন আওয়াজ শুনতে পান তার মা। পরে ঘরে গিয়ে দেখেন, আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে তার মেয়ে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে পূর্ণিমাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পূর্ণিমা উপজেলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের রূপণ সরকারের মেয়ে। তিনি পূর্বধলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী পূর্ণিমা।

আরও পড়ুন: নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক পদক পেলেন যারা

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ নিহতের পরিবারের লোকজন বিনা ময়না তদন্তে মরদেহ নিতে চাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে  বলেও জানান তিনি।

বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬