নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক পদক পেলেন যারা

১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা

শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক  শিক্ষা পদক-২০২৪ এ প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করেছে উপজেলা শিক্ষা অফিস। বুধবার  (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শিক্ষা অফিস তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দুয়া উপজেলায় বিভিন্ন  ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতরা হলেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) পাথাইরকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী নুর রহমান ভূঞা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিসা আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ)চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল আলম সুমন।

আরও পড়ুর: বিদ্যালয়ের ১৬ জনই প্রধান শিক্ষকের আত্মীয়!

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) পাড়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  নুসরাত দয়াল শিলা, শ্রেষ্ঠ বিদ্যালয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক দুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম  এবং শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়েছে কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাফসির আহমেদ।

ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম জানান, কেন্দুয়ায় ১৮২ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ বাছাই পর্বের মাধ্যমে উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের তালিকা জেলাতে পাঠানো হবে। এসময় তিনি সকল শ্রেষ্ঠত্বদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950