সিগারেটের আগুনে পুড়লো দুই দোকান

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সিগারেটের আগুনে দুটি দোকান পুড়েছে। আগুনে দুই দোকান মালিকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বাকলিয়ার বগার বিল এলাকায় আগুনের সূত্রপাত হয়।

চন্দনপুরা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মোহাম্মদ সাইফ বলেন, ‘আগুনে একটি স্টিলের মালামালের দোকান ও একটি ভাঙারির দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুইজন মালিকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

আরও পড়ুনঃ বাজারে আগুন, আড়াই কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি

তিনি আরও বলেন, ‘ভোর ৫টার দিকে ভাঙারি দোকানে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার ফাইটাররা ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করে।’

ট্যাগ: আগুন
বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬