বাজারে আগুন, আড়াই কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
বাজারে আগুন

বাজারে আগুন © টিডিসি

ভোলার লাল‌মোহ‌নে ভয়াবহ অগ্নিকা‌ণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পু‌ড়ে আড়াই কো‌টি টাকার বেশি ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে জানা গেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার ভোলার লাল‌মোহন উপজেলার পৌরসভা এলাকার উত্তর বাজারে এই ঘটনা ঘটে। এই ভয়াবহ আগুনে ৬টি দোকান সম্পূর্ণ ও ৪টি দোকান আংশিক পুড়ে গেছে।

আগুনে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, সোমবার গভীর রাতে লাল‌মোহনের উত্তর বাজার এলাকায় আমাদের দোকানে আগুন লাগে। এরপর মুহূর্তেই চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আরও বলেন, এই দোকানই আমাদের উপার্জনের শেষ সম্বল। আগুনে পুড়ে সব শেষ, এখন আমরা কী করব।

লালা‌মোহন উপ‌জেলার ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার সোহরাব হো‌সেন বলেন, গভীর রাতে লালমোহন উত্তর বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের লালমোহন ও চরফ্যাশনের মোট দুই‌টি ইউ‌নিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বৈদু‌তিক শট সা‌র্কিট থে‌কে এ অগ্নিকাণ্ড হয়েছ বলে তিনি ধারণা করছেন।

তিনি আরও জানান, বাজারের কোন দোকা‌নে সর্বপ্রথম প্রথমে আগুন লেগে তা বাজারে ছ‌ড়ি‌য়ে‌ছে সে‌টি এখনো নি‌শ্চিত হওয়া যায়‌নি। ক্ষ‌তিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈ‌রি করা হ‌চ্ছে বলেও জানান তিনি।

ট্যাগ: আগুন
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬