ভারতীয় সাংবাদিকদের জোরপূর্বক ড. ইউনূসের লিফটে ঢোকার চেষ্টা, অতপর...

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM

© সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ড. মুহাম্মদ ইউনূসের লিফটে ভারতীয় সাংবাদিকরা প্রবেশ করতে চাইলেও নিরাপত্তারক্ষীরা  সরিয়ে দেয়। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে।

এতে বার্তা সংস্থাটি জানিয়েছে, হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ড. ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন। এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান। তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী।

এ সময়ের একটি ভিডিও পোস্ট করে এএনআইর ক্যাপশনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গতকাল গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন।

এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের ৫০ বছরপূর্তি উদযাপন করছে।

ভিডিও দেখুন এখানে..

কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬