মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন দেশের যেসব সরকারপ্রধান

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
১৯৯২ সালের মার্চে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাক্ষাৎ

১৯৯২ সালের মার্চে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাক্ষাৎ © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থনের’ কথা জানিয়েছেন বাইডেন। খবর বিবিসি নিউজ বাংলার

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন তারা। প্রায় দুই যুগের মধ্যে বাংলাদেশের প্রথম সরকারপ্রধান হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে করলেন ড. ইউনূস। 
 
শেখ মুজিবুর রহমান

১৯৭৪ সালের ১ অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জেরার্ড ফোর্ডের সঙ্গে বৈঠক করেন। তবে হোয়াইট হাউজের ওভাল অফিসের সেই বৈঠকটি ছিল খুবই সংক্ষিপ্ত। বৈঠকের অফিসিয়াল কথোপকথনের বিস্তারিত জেরার্ড ফোড প্রেসিডেনসিয়াল লাইব্রেরিতে প্রকাশ করা হয়েছিল।
 
জিয়াউর রহমান

১৯৮০ সালে জাতিসংঘ অধিবেশনে যোগ দেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অধিবেশন শেষ করে ওয়াশিংটনে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে বৈঠক করেন তিনি।

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে রোনাল্ড রেগানের সাথে এইচ এম এরশাদ

হুসেইন মুহাম্মদ এরশাদ

১৯৮৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের তৎকালীন সামরিক শাসক জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ। হোয়াইট হাউজের ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
  
১৯৯০ সালের অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের (সিনিয়র) সঙ্গেও বৈঠক করেন এরশাদ। সে সময় নিউইয়র্কের একটি হোটেলে ৪০ মিনিটের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের

খালেদা জিয়া

১৯৯২ সালের মার্চে যুক্তরাষ্ট্রের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হোয়াইট হাউজের ওভাল অফিসে ঘণ্টাব্যাপী বৈঠক কথা বলেন তারা।
 
শেখ হাসিনা

২০০০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে দুইবার বৈঠক করেছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্চ মাসে ঢাকা সফরে আসেন বিল ক্লিনটন। এর সাত মাস পর অক্টোবরে শেখ হাসিনা হোয়াইট হাউজের ভাল অফিসে গিয়ে ক্লিনটনের সঙ্গে বৈঠক করেন।

পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence