সারা দেশে বৃষ্টির আভাস, কমছে তাপমাত্রা

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM

© সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপ উত্তরপশ্চিমে অবস্থান ও মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কমবে তাপমাত্রাও। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে আরও বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

শেষ ২৪ ঘণ্টায়ও দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতিভারি বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ: বৃষ্টি
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬