সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল © সংগৃহীত

সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের নামে ইস্যু করা চারটি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

ইসির এনআইডি বিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার গণমাধ্যমকে জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এর তদবিরে তার দুই ভাই হারিস ও জোসেফের নামে চারটি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেয়ার প্রমাণ মিলেছে। তাই তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে।

বাতিলের কারণে এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত কোনো সুবিধাই পাবেন না বলেও জানিয়েছেন তিনি।

ইসি সূত্রে জানা যায়, আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন। হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান। আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল। তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন বলে অভিযোগ ওঠে। ফলে তাদের চারটি এনআইডিই ব্লক করে দেওয়া হয়েছে ইসির সার্ভার থেকে।

মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬