আগের রূপে পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ চালু

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
খাগড়াছড়ি

খাগড়াছড়ি © সংগৃহীত

সারাদেশের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তিন দিনের অবরোধ শেষে সকাল থেকে যাত্রীদের ভিড়ে কর্মব্যস্ততা ফিরেছে টিকেট কাউন্টার গুলোতে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ি থেকে ঢাকার বাস চলাচল চালু হলেও মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কুমিল্লাসহ সারাদেশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।
 
এদিকে, সাজেক পর্যটক কেন্দ্রে আটকা পড়া পর্যটকদের আজ সকালে নিরাপত্তাবাহিনীর মাধ্যমে খাগড়াছড়ি সদরে আনা হয়েছে। খাগড়াছড়ি সদর থেকে সাজেকের উদ্দেশে পর্যটকবাহী যান চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা শহরের সার্বিক পরিস্থিতি আগের রূপে ফিরছে।

খাগড়াছড়ি সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ খান জানান, সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর নিরাপত্তায় সাজেকে আটকা পড়া পর্যটক ও পরিবহনগুলো সদরে আসছে। দীর্ঘ ৪ দিন বন্ধ থাকার পর আজ সাজেক সড়ক চালু হওয়ায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা খুশি।

শান্তি পরিবহনের লাইনম্যান রনি জানান, আজ সকাল থেকে চট্টগ্রামসহ বিভিন্ন রুটে স্বাভাবিক রুটেশনে বাস চলাচল করছে। কয়েকদিন বাস না চলায় একটু চাপ রয়েছে কাউন্টার গুলোতে। 

গত বৃহস্পতিবার ও শুক্রবার খাগড়াছড়ির দীঘিনালা এবং রাঙামাটিতে সহিংসতার জেরে শনিবার থেকে ৭২ ঘণ্টার টানা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ইউপিডিএফ।

মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬