অভ্যুত্থানে আহত চীনাদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি মেডিকেল টিম। রবিবার (২২ সে‌প্টেম্বর) সকালে ঢাকায় এসে পৌঁছান তারা। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমটিকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক।

চীনা দূতাবাস জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে ঢাকায় জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে চীন।

আরও পড়ুন: গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠালেন ছাত্রলীগের সাদ্দাম-ইনান

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক অভ্যুত্থানের সময় অনেক বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপকভাবে কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে চীনা সরকার নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। 

তিনি আরও বলেন, হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। চীনা জনগণও বাংলাদেশি জনগণের কষ্টের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

ট্যাগ: ঢাকা
আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
  • ১৩ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬
জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা
  • ১৩ অক্টোবর ২০২৬