ভারতে ইলিশ রফতানি নিয়ে মৎস্য উপদেষ্টার ব্যাখ্যা

২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
উপদেষ্টা ফরিদা আখতার

উপদেষ্টা ফরিদা আখতার © সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভারতে ইলিশ রফতানির যে অনুমতি হয়েছে, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নয়। এখনও ইলিশ যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে। এ জন্য বাজারে ইলিশের দাম বাড়ার কোনো কারণ নেই।

রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘দেশে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ মেট্রিক টনের বেশি। রফতানির সিদ্ধান্ত হয়েছে ৩ হাজার মেট্রিক টন। কতটুকু যাবে, সেটা এখনও বলা যায় না।’

আরু পড়ুন: ভারতবিরোধী স্লোগান থেকে সরে আসছে মালদ্বীপ?

তিনি বলেন, ‘পূজার সঙ্গে ইলিশ রফতানির কোনও সম্পর্ক নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কলকাতার ব্যবসায়ীরা যোগাযোগ করেছে।’

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘ভারতে ইলিশ রফতানির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমি এখনও আমার আগের সিদ্ধান্তেই আছি যে আগে দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে, পরে রফতানি। তবে রফতানির সিদ্ধান্তের পর ইলিশের দাম বেড়ে গেলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।’

আরও পড়ুন: ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আসিফ নজরুলের পুরোনো স্ট্যাটাস ভাইরাল

আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর- এই ২২ দিন নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে জানিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জেলেদের ২৫ কেজি চালের জায়গায় সহায়তা আরও বাড়ানো হবে।’

আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
  • ১৩ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬
জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা
  • ১৩ অক্টোবর ২০২৬