ফের ৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন

২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
সাবেক রেলমন্ত্রী সুজন

সাবেক রেলমন্ত্রী সুজন © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে গুলি করে রফিকুল ইসলামকে হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এদিন কালে অপর একটি হত্যা মামলার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এ সময় যাত্রাবাড়ী থানার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণ হত্যা মামলায় নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে পুলিশ। 

পরেরদিন ১৭ সেপ্টেম্বর দুপুরে ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। ঐ দিনই বিকেলে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। বিকেলে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন।

এরপর রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলামকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার। আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আজ রোববার রিমান্ডের বিষয়ে শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। শুনানির সময় কারাগারে থেকে নূরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: রিমান্ড শেষে ইনু, দীপু মনি, পলক ও মামুন কারাগারে

উল্লেখ্য, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নূরুল ইসলাম সুজন। এরপর ২০১৪ সালে ও ২০১৮ সালে নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালে নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও জয়ী হন তিনি

ট্যাগ: জাতীয়
আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
  • ১৩ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬
জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা
  • ১৩ অক্টোবর ২০২৬