ছাত্র–জনতার কাওয়ালি আসরে হামলায় আহত ৪ শিক্ষার্থী

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শিক্ষার্থীরা

আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

দুর্বৃত্তদের হামলায় মাদারীপুরে বৈষম‌্যবি‌রোধী ছাত্র–জনতার আ‌য়োজ‌নে কাওয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠানে ৪ কলেজ শিক্ষার্থী আহত হয়ে জাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজন‌কে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর কাওয়ালি আসরেটি পণ্ড হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে ।

আহত চার শিক্ষার্থীর মধ্যে রয়েছেন—মাদারীপুর সরকারি কলেজের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ, হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর তামিম আশিক, দ্বাদশ শ্রেণির ইসতিয়ার আহম্মেদ ও শিক্ষার্থী কা‌নিজ ফা‌তেমা সাথী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে মাদারীপু‌রের বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলনের এক‌টি অংশ সর্বস্ত‌রের ছাত্র–জনতার ব্যানারে কাওয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে জুবায়ের আহম্মেদ নাফির নেতৃত্বে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। একপর্যায়ে নিয়ামত উল্লাহ নামে এক শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষের সমঝোতায় অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পরে প্রশাসনের লোকজন চলে গেলে আবারও শিক্ষার্থী‌দের ওপ‌র হামলা চালায় একদল দুর্বৃত্ত।

দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে কথা হলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘যতদূর জানতে পেরেছি তারা দু’পক্ষই বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। তবে তাদের নিজেদরে মধ্যেকার কিছু সমস্যা ছিল, আমরা দু’পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টাও করি। কিন্তু পরবর্তীতে তারা পুনরায় কোন ঝামেলায় জড়িয়েছে কিনা সেটা আমরা খোঁজ নিয়ে দেখছি।’

আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence