সীমান্তে নিরীহ মানুষ হত্যা করে, অপরাধীদের আশ্রয় দেয় দিল্লি : রিজভী

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লি এ দেশের অপরাধীদের আশ্রয় দেয় আর সীমান্তে বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করে। তাদের এই প্রবণতা বন্ধ করতে হবে।’

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রুহুল কবির রিজভী নিহত সাংবাদিক এ টি এম তুরাবের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমেকর্মীদের এ কথা বলেন। সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এ টি এম তুরাব।

দেশকে সুসংহত করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে। স্থিতিশীলতার স্বার্থে দেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। কেননা জনগণের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনের কোনো বিকল্প নেই।’

এ সময় রিজভীর সঙ্গে জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার করা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ নিয়ে অযৌক্তিক ও দেশবিরোধী আইন ও চুক্তি বাতিলেরও দাবি জানান তিনি।

ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9