ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ PM
নিহত সাংবাদিক কাজী আশরাফ আলম সিদ্দিকী।

নিহত সাংবাদিক কাজী আশরাফ আলম সিদ্দিকী। © টিডিসি ছবি

ফরিদপুরের ভাঙ্গায় দোলা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ আলম সিদ্দিকী (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু মাহমুদ হাসান অনিক (২০) গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের কুমার নদী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ আলম সিদ্দিকী নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। আহত মাহমুদ হাসান অনিক একই উপজেলার করফা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন কাজী আশরাফ ও তার বন্ধু অনিক। পথে মুনসুরাবাদ এলাকায় কুমার নদী ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

স্থানীয়দের কেউ কেউ জানান, বৃষ্টির পানিতে সড়ক পিচ্ছিল থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ধাক্কা খেতে পারে।

দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে গুরুতর আহত কাজী আশরাফকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ: ফরিদপুর
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9