‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হবে’

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ PM
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন © সংগৃহীত

ক্যাডেট কলেজের আদলে দেশের ৩০০ সংসদীয় আসনে ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সদর উপজেলার ৪০০ শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

খায়রুল কবির খোকন বলেন, ‘দেশের ৩০০টি সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠান করা হবে। এর মধ্য দিয়ে দেশের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। প্রতিটি সংসদীয় আসনে দুটি করে এমন শিক্ষাপ্রতিষ্ঠান করা আমাদের সরকারের একটা বড় কৃতিত্ব। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের খরচ হবে নামমাত্র টাকা।’

নরসিংদী সদর নির্বাচনি এলাকাতেও এমন দুটি প্রতিষ্ঠান হবে জানিয়ে তিনি বলেন, ‘সেটা ক্যাডেট কলেজের যে স্ট্যান্ডার্ড, যে মান, সেই মানেই হবে। মেধাবী ছাত্ররা সেখানে পড়বে, সেখানে পড়ে আরও ভালো রেজাল্ট করবে।’

আগের সরকারের সমালোচনা করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনারা দেখেছেন, আগে লাল ফিতার দৌরাত্ম্য, অফিসিয়াল যে জটিলতা ছিল, শিক্ষকদের ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন পেনশনের জন্য, বদলি বা বিভিন্ন কাজের জন্য সময় নষ্ট করতে হত। টাকা-পয়সা খরচ করে রাজধানীতে যেতে হত। এখন অনলাইনে সব হচ্ছে।’

তিনি বলেন, ‘অনলাইনে সব করার সুযোগ, পেনশনের জন্য শুধু যেতে হয়, অনলাইনে করার পর ফিজিক্যালি যেতে হবে না। তারা চাকরিজীবন শেষে, অবসর জীবনে পেনশন, পেনশনের জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে হবে না, অফিসিয়ালি হয়রানি শিকার হতে হবে না। সরাসরি তার অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে টাকা চলে যাবে।’

শিক্ষকদের বদলি প্রসঙ্গে খায়রুল কবির খোকন বলেন, ‘বদলির ক্ষেত্রে আগের মতো ভিআইপি বা শিক্ষামন্ত্রী করতে পারবেন না। নতুন নীতিমালা অনুযায়ী যৌক্তিক বা মানবিক কারণ থাকলে শিক্ষকরা বদলি বা ট্রান্সফারের সুযোগ পাবেন।’

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9