ফারহান হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
ফারহান ফাইয়াজ

ফারহান ফাইয়াজ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা-গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ফারহানের বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া এ অভিযোগ দাখিল করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন– ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারসহ ৩৪ জন। তাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

ফারহান ফাইয়াজ পুরো নাম মো. ফারহানুল ইসলাম ভূঁইয়া। তার বয়স ছিল ১৮ বছরেরও কম। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন এবং ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

গত ১৮ জুলাই ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে গুলিতে নির্মমভাবে নিহত হন ঢাকা রেসিডেনসিয়াল মডেলে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। সে সময় সন্তান খুনের বিচার দাবি করে সামাজিক যোগাযোগ করে পোস্ট করেছিলেন তার মা নাজিয়া খান।

ট্যাগ: জাতীয়
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধা…
  • ১৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : র…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় মঞ্চে স্বর্ণজয় হাবিপ্রবির শিক্ষার্থী স্নেহার
  • ১৪ অক্টোবর ২০২৬
‎ঢাবি প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান, তালা দেওয়ার আল্ট…
  • ১৪ অক্টোবর ২০২৬