বঙ্গভবনে অনুষ্ঠান

কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
বস্ত্র ও পাট মন্ত্রণালয়

বস্ত্র ও পাট মন্ত্রণালয় © লোগো

আসন্ন শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষ্যে বঙ্গভবনে অনুষ্ঠেয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় কর্মরত হিন্দু ধর্মাবলম্বী যুগ্মসচিব/ সমমর্যাদা সম্পন্ন ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নামের তালিকা চাওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর-সংস্থায় গত ২৭ আগস্ট এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

গত ২৭ আগস্ট জারি করা চিঠি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। কী কারণে এ তালিকা চাওয়া হয়েছে, এর উদ্দেশ্য নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশ করা হয়। যার পরিপ্রেক্ষিতে শনিবার (৭ সেপ্টেম্বর) আবার সংশোধনী দিয়ে চিঠি ইস্যু করে এই মন্ত্রণালয়।

আরও পড়ুন: এনসিটিবির সচিব পদ হারিয়ে শিক্ষা ক্যাডারে ক্ষোভ

সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত পত্রে রাষ্ট্রপতির কার্যালয়ের সূত্র উল্লেখপূর্বক রাষ্ট্রপতির কার্যালয়ের পত্রের সংযুক্তি হিসেবে প্রেরণ করা হলেও পত্রের বিবরণে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৪ উদযাপন উপলক্ষ্যে  বঙ্গভবনে অনুষ্ঠাতব্য ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের কথাটি উল্লেখ করা হয়নি। ফলে পত্রটির বিষয়ে বেশ বিভ্রান্তি সৃষ্টি হয়।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দপ্তর/সংস্থায় প্রেরিত পত্রে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৪ উদযাপন উপলক্ষ্যে  বঙ্গভবনে অনুষ্ঠাতব্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের বিষয়টি উল্লেখ না করার কারণে সৃষ্ট বিভ্রান্তির জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ইতোমধ্যেই বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে।

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিকের শিক্ষক বুয়েটের নায়লা, দুই হাত ছাড়াই স্কুল প্রতিষ…
  • ১৪ অক্টোবর ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শনাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬