জোট সঙ্গীদের সাথে বৈঠক বিএনপির

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
টিডিসি রিপোর্ট

টিডিসি রিপোর্ট © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের ১ দাবি সহ বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের ডাক দেয় বিএনপি। তাদের সাথে সমর্থন জানিয়ে আসে মুক্তিকামী বিভিন্ন রাজনৈতিক দল। ছাত্রদের অভ্যুত্থানে সরকার পতনের পর  জোটসঙ্গীদের সঙ্গে বৈঠক শুরু করেছে দলটি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে বৈঠক হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এ বৈঠক হয়। প্রথম ধাপে ন্যাপ ভাসানীর সঙ্গে এ বৈঠক হয়।

এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মো. আজহারুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যদের প্রতিনিধি দল। এরপর বৈঠক হয় বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে। এতে দলটির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারীর নেতৃত্বে ১২ সদস্যদের প্রতিনিধি দল অংশ নেয়। উভয় বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি ও দলটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশ নেন।

জানা গেছে, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বিএনপি-জামায়াতের মধ্যেকার বৈরী সম্পর্কের বিষয়টিও বিএনপির কাছে জানতে চান যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।

পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা শিক্ষার্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪ বছর আগে বন্ধ হওয়া দোকান থেকে আলমারি ক্রয়, পৌনে এক লাখ টাক…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ধরনের লেনদেন
  • ১৪ অক্টোবর ২০২৬
১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ যেভাবে গ্রেপ্তার হলো দৌলতদি…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন সমীকরণ, তিনে ওঠার অপেক্ষায় বাংলাদ…
  • ১৪ অক্টোবর ২০২৬