কিশোর হত্যা, শাজাহানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খান

সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খান © সংগৃহীত

সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. খোকন মিয়া এ আবেদন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল মোতালিব (১৪) নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় শাজাহান খানকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে তার উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় শাজাহানকে ২৩ নং আসামি করা হয়েছে।

ট্যাগ: কিশোর
পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা শিক্ষার্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪ বছর আগে বন্ধ হওয়া দোকান থেকে আলমারি ক্রয়, পৌনে এক লাখ টাক…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ধরনের লেনদেন
  • ১৪ অক্টোবর ২০২৬
১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ যেভাবে গ্রেপ্তার হলো দৌলতদি…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন সমীকরণ, তিনে ওঠার অপেক্ষায় বাংলাদ…
  • ১৪ অক্টোবর ২০২৬