টিডি

অনিয়ম তদন্তে ইউজিসির ৫ সদস্যের কমিটি

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
ইউজিসি

ইউজিসি © সংগৃহীত

গুচ্ছ ভর্তিপ্রক্রিয়ায় অনিয়ম বা ত্রুটি-সংক্রান্ত তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. জাকির হোসেনকে আহ্বায়ক ও ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জামাল উদ্দিনকে সদস্য সচিব করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির বাকি তিন সদস্য হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম; ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. আলী আশরাফ এবং যবিপ্রবির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় মানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পত্রের পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় মেরিট নির্বাচন ও মাইগ্রেশনে কোনো অনিয়ম বা ত্রুটি হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশ করে প্রতিবেদন দাখিল করতে হবে।

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬