বহিষ্কৃত ছাত্রদল নেতার নামে কেন্দ্রীয় ছাত্রদলের মামলা

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
ওবায়দুল ইসলাম সৈকত

ওবায়দুল ইসলাম সৈকত © সংগৃহীত

চাঁদাবাজি ও মারধরসহ দলের সুনাম ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে রাজধানীর কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতা ওবায়দুল ইসলাম সৈকতের বিরুদ্ধে মামলা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২ সেপ্টেম্বর) পান্থপথ সিগন্যালের পাশে চাঁদপুর স্টোর নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানে কলাবাগান থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত ১৫ থেকে ২০ জনকে নিয়ে হামলা করেন। এ সময় নগদ ৬০ হাজার টাকা লুট করেন তারা।

একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিকসহ কয়েকজনকে শারীরিকভাবে প্রহার করে তারা।

এই ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ছাত্রদল তাকে তাৎক্ষণিক বহিষ্কার করে। একই সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বাদী হয়ে ছাত্রদলের অফিসিয়াল প্যাডে কলাবাগান থানায় মামলা করেন।

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬