যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ, ভ্রমণ না করার পরামর্শ

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ © সংগৃহীত

মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ ২১ দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এ তথ্য পাওয়া যায়। এতে বাংলাদেশসহ ২১টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে। এটিই আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরনিকা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। 

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না। 

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬