এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
চাকরিজীবী

চাকরিজীবী © সংগৃহীত

চলাতি মাসে সরকারি চাকরিজীবীদের এক দিনের ছুটি নিলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন। আগামী রবিবার (১৫ সেপ্টেম্বর) একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন তারা।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে দেশে।

বর্ষ পঞ্জিকা অনুসারে, ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তাই সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার অফিস খোলা।

তাই রবিবার (১৫ সেপ্টেম্বর) ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মচারীরা। এজন্য তাদের মাঝের একদিনের ছুটি ‘ম্যানেজ’ করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) ছুটি কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগ: জাতীয়
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬